Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব‌রিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা

রাত ফুরোলেই ফুটবল বিশ্বকাপ। এ বিশ্বকাপকে সামনে রেখেই পছন্দের দল ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর শোভাযাত্রা করেছেন ভক্তরা। শনিবার বিকাল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই শোভাযাত্রা বের হয়। ব্রাজিল দলের সমর্থনে স্লোগান দেয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি ছাড়াও হাতে ব্রাজিল-বাংলাদেশ দুদেশেরই পতাকা শোভা পাচ্ছিল। ব্রাজিলের সমর্থক মারুফ হোসেন বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এ র্যালির আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মাহামুদুল হাসান চিশতি নামে আরেকজন জানান, ব্রাজিল সাপোর্টার্স অফ বরিশাল নামে একটি ফেসবুক গ্রুপের আয়োজনে ওই শোভাযাত্রা ও সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চিশতি বলেন, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে। শোভাযাত্রায় অংশ নেয়া ব্রাজিল সমর্থক কবির হোসেন বলেন, আর্জেন্টিনা এবার ভালো দল। মেসিরও শেষ বিশ্বকাপ। তবে ব্রাজিলের নান্দনিক ফুটবলের সামনে আর্জেন্টিনা টিকবে না।
http://dlvr.it/Sd2GbC

Post a Comment

0 Comments