আশ্রয়ণ প্রকল্পে অনিয়মকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী একিউএম সোহেল রানা এ নোটিশ পাঠান।
নোটিশটি আশ্রয়ণ-২ এর প্রকল্প পরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি), সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।
নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশকারী আইনজীবী সোহেল রানা জানান, আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম নিয়ে গত ৩০ অক্টোবর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে প্রকল্পের মূল ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী চলমান নির্মাণকাজ শেষ করার অনুরোধ করা হয়েছে।
অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে বলা হয়।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের গাঁথুনিতে ব্যবহার করা হচ্ছে ২ থেকে ৩ নম্বর ইট। আর সুরকির কোনো মানই নেই। ৭ ব্যাগ বালুর সঙ্গে ১ ব্যাগ সিমেন্ট মেশানো হচ্ছে। কাজ বুঝিয়ে দেয়ার আগেই ধাক্কায় নড়ছে আরসিসির পিলার। আঙুলের খোচায় খসে পড়ছে আস্তর। ভেঙে পড়ছে দেয়াল।
ওই প্রকল্পের নির্মাণ শ্রমিকেরাই কাজের মান নিয়ে সন্তুষ্ট নন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
http://dlvr.it/ScrtHs


0 Comments