কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন হানিফ সংকেতের সহকারী বিবরীয়া মিঠু।
তিনি নিউজবাংলাকে বলেন, আকবরের মৃত্যুর খবরটি আমি বেলা তিনটার দিকে পেয়েছি। তার মরদেহ এখনও হাসপাতালেই আছে।
দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আকবর। বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
http://dlvr.it/SchYNd


0 Comments