Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে কুমিল্লায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার বেলা ১২টায় এই রায় দেন। দণ্ড পাওয়া আসামি হলেন চৌদ্দগ্রাম উপজেলার কোমারডগা গ্রামের আবদুল কাদের। মামলার অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত। তিনি রায়ের আদেশের বরাতে জানান, বিয়ের সময় আবদুল কাদের ৫০ হাজার টাকা যৌতুক চেয়েছিলেন। সে সময় স্ত্রী ঝর্ণা আক্তারের পরিবার ২০ হাজার টাকা দিয়েছিল। বিয়ের পর থেকে বাকি টাকার জন্য ঝর্ণাকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। এর জেরে ২০০৯ সালের ২৪ জুন রাতে আবদুল কাদের তার স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় ঝর্ণার বড় বোন খালেদা বেগম চৌদ্দগ্রাম হত্যা মামলা করেন।
http://dlvr.it/SdY3fm

Post a Comment

0 Comments