Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আবিরের মা-বাবাও রিমান্ডে, খোঁজ চলছে আয়াতের মরদেহেরও

চট্টগ্রামে আলোচিত পাঁচ বছর বয়সী শিশু আয়াত হত্যার ঘটনায় এবার ঘাতক আবিরের মা-বাবাকে ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার মহানগর হাকিম অলি উল্লাহর আদালতে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে আয়াত হত্যার ঘটনায় আবিরের মা আলো বেগম, বাবা আজহারুল ইসলাম ও ১৫ বছর বয়সী বোন আখি আক্তারকে হেফাজতে নেয় র্যাব। সোমবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানান পিবিআই পরিদর্শক ইলিয়াস খান। অভিযুক্ত আবিরের মা-বাবাকে রিমান্ডে পেলেও বোন আঁখি আক্তার অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে রিমান্ডে পায়নি পুলিশ। তবে প্রবেশন কর্মকর্তার উপস্থিততে নগরীর ডবলমুরিং এলাকায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে তাকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। এদিকে আয়াত হত্যার ঘটনায় গ্রেপ্তার আবিরকে সোমবার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার শুরু হওয়া দ্বিতীয় দফা রিমান্ডের প্রথম দিনেই তার মা-বাবাকেও রিমান্ডে পেয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত আয়াত হত্যার ঘটনায় আবিরের মা-বাবা ও বোনের তেমন কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিদর্শক ইলিয়াস খান। তিনি বলেন, এখনো তাদের (আবিরের বাবা-মা ও বোন) সম্পৃক্ততা পাওয়া যায়নি। মূলত তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব। তবে এখন রিমান্ড মঞ্জুর হয়েছে তাদের। দেখা যাক, কিছু পাওয়া যায় কি-না। আয়াত হত্যার ঘটনায় আবীরের মা-বাবা ও বোনকে আটকের বিষয়ে জানতে চাইলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার। আয়াত নিখোঁজের ৯ দিন পর গত ২৫ নভেম্বর সিসিটিভি ফুটেজ দেখে জড়িত সন্দেহে আয়াতের পরিবারের ভাড়াটিয়া আবির আলীকে আটকের কথা জানায় পিবিআই। সংস্থাটি আরও জানায়, আটকের পর আয়াতকে খুন ও মরদেহ গুম করার কথা স্বীকার করেন আবির। ১৫ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশে আয়াতকে অপহরণচেষ্টার সময় শ্বাসরোধে হত্যা করা হয় বলে দাবি আবিরের। এরপর গত শনিবার প্রথমবার আবিরকে ২ দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ডে থাকার সময় তাকে নিয়ে আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধারে সাগরপাড়ে নিষ্ফল অভিযান পরিচালনা করে পিবিআই। দ্বিতীয় দফায় সাতদিন রিমান্ডের প্রথম দিনে মঙ্গলবার আয়াতের খণ্ডিত মরদেহের খোঁজে সাগরপাড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় একটি জলাশয় পানিশূন্য করা হচ্ছে বলেও জানান পরিদর্শক ইলিয়াস খান।
http://dlvr.it/SdY8Gh

Post a Comment

0 Comments