ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২৮ বছর বয়সী পায়েল সর্দার কসবা উপজেলার খাড়েরা গ্রামের কাইয়ূম সর্দারের ছেলে। তিনি একজন সৌদি প্রবাসী।
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে পায়েলসহ দুজন কসবার দিকে যাচ্ছিলো। পথে সুলতানপুর এলাকায় আসলে একটি কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা পায়েল ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মোটরসাইকেলের চালক গুরুতর হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
এটিএসআই রফিকুল জানান, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুজন আরোহীর মধ্যে পেছনে বসা আরোহী ঘটনাস্থলে মারা গেছে।
http://dlvr.it/SdDmGV


0 Comments