কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.সায়েদুর রহমান খান বুধবার বেলা ৩টার দিকে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ জাংগিরাই গ্রামের বাসিন্দা আব্দুল মালেক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান।
রায় ঘোষণার সময় ২ নম্বর আসামি মোখলেছুর রহমান উপস্থিত থাকলেও আব্দুল মালেক ছিলেন পলাতক।
কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও আসছে...
http://dlvr.it/SdDk2h


0 Comments