বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় র্যাব এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আহত সোহেল বড়ুয়া এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সোহেল বড়ুয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার ভোর ৩টায় সোহেলকে ঢামেক হাসপাতালে আনার পরে ভোর ৫টায় তার সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
আহত সোহেলের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ব্লু ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. ফজলে এলাহী বলেন, আমরা ভোর ৫টার দিকে সোহেল বড়ুয়ার অপারেশন করেছি। তার মাথায় অনেক রক্ত জমাট বেধে ছিল। সেসব অপারেশন করে বের করে দিয়েছি।
তিনি বলেন, র্যাব সদস্য সোহেলের সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে দেখা যায় তার সফল অস্ত্রোপচার হয়েছে। এখন সে অনেক ভালো আছে। কথাও বলতে পারছে। তিনি এখন শঙ্কা মুক্ত।
সোহেলকে দুই-একদিনের মধ্যেই ছেড়ে দেয়া হতে পারে বলে জানান এই চিকিৎসক।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার গভীর রাতে এক বিবৃতিতে জানায়, বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় র্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন র্যাব সদস্য কনস্টেবল সোহেল বড়ুয়া। তুমব্রুর কোনারপাড়া সীমান্ত এলাকায় সোমবার রাত ৮টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।
http://dlvr.it/ScnyBn


0 Comments