Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা-নারায়ণগঞ্জে আসছে ‘মেইড ইন চিটাগং’

জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত মেইড ইন চিটাগং সিনেমাটি চট্টগ্রামে মুক্তির পর এবার আসছে ঢাকা ও নারায়ণগঞ্জে। ১৮ নভেম্বর চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। ২ ডিসেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স (পান্থপথ শাখা) ও ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) মুক্তি পাবে মেইড ইন চিটাগং। এছাড়াও নারায়ণগঞ্জের জয় সিনেমাসেও দেখা যাবে সিনেমাটি। নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সিনেমাটি যাবে দেশের বাইরে। সিনেমাটির প্ল্যাটফর্ম প্রডিউসার বিঞ্জ এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে হাসিবুল হাসান বলেন, চট্টগ্রামে সিনেমাটি দুই সপ্তাহ ধরে চলছে। চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ির হলগুলো বন্ধ ছিল। এ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহগুলো চালু হচ্ছে। ২ ডিসেম্বর থেকে ওই হলগুলোতে চলবে সিনেমাটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। কমেডি ঘরনার এ সিনেমায় উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলা, বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি। সিনেমায় আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ অনেকে।
http://dlvr.it/Sdbs20

Post a Comment

0 Comments