Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। দেশটির রাষ্ট্রপতি ভবন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাজ্যটির সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড় ভারতের উপরাষ্ট্রপতি হওয়ায় তার আসনে মণিপুরের রাজ্যপাল লা গণেশন অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি যেদিন থেকে দায়িত্ব নেবেন, সেদিন থেকে এই নির্দেশ কার্যকর হবে। সি ভি আনন্দ বোস ১৯৭৭ সালে আইএএস হিসেবে যোগ দেন। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করেছেন তিনি। শিক্ষা, বন, পরিবেশ দপ্তরের প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ বোর্ডের দায়িত্ব সামলেছেন সি ভি আনন্দ। পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পাওয়ায় পর সি ভি আনন্দ বোস জানান, রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গে তিনি সংবিধানের মধ্যে থেকে সক্রিয় থাকবেন।
http://dlvr.it/SczK6j

Post a Comment

0 Comments