Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রশিক্ষণকালে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় 'পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে' (পিএসটিএস) প্রশিক্ষণকালে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন। এসপি আবু তৌহিদ জানান, বেতবুনিয়ায় প্রশিক্ষণকালে এক নারী পুলিশ সদস্যের অসাবধানতার কারণে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে। তিনজনই ঝুঁকিমুক্ত আছেন।
http://dlvr.it/Sgf3hB

Post a Comment

0 Comments