Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যে নানী আশ্রয় দিল তাকেই খুন

রাতে প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে দেখে ফেলায় আশ্রয়দাতা নানীকে হত্যার অভিযোগে কিশোরীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পলাতক আছে কিশোর। তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে গত বছরের ৬ ডিসেম্বর রাতে কুমিল্লা ঘটনাটি ঘটেছে। বুধবার ওই কিশোরীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি রাজেস বড়ুয়া নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ি নির্মাণাধীন থাকায় ছোট ভাইদের নিয়ে প্রতিবেশীর বাসায় বেশ কয়েকদিন ধরে থাকছিলেন ওই কিশোরী। প্রেমিকের সঙ্গে তাকে দেখে ফেলায় আশ্রয়দাতা নানীকে জবাই করে খুন করে সে। গত ৬ ডিসেম্বর রাতে সাইফার সঙ্গে দেখা করতে আসে ওই কিশোরীর প্রেমিক। পরে তাদের একসঙ্গে দেখে ফেলে প্রতিবেশী নানী। বিষয়টি জানাজানি হয়ে যাবে এই ভয়ে প্রেমিক যুগল মিলে নানীকে হত্যা করে। ঘটনার সময় ওই কিশোরী ওই নারীর গলায় উড়না প্যাঁচিয়ে ধরেন। তার প্রেমিক ছুঁড়ি দিয়ে আঘাত করেন। পরে মরদেহ খাটে রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়ে ওই ১৭ বছর বয়সী ওই কিশোরী। দীর্ঘ তদন্তের পর কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ হত্যা রহস্য উদঘাটন করে। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, বুধবার দুপুরে আসামিকে আদালতে আনা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
http://dlvr.it/Sgpkjk

Post a Comment

0 Comments