গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় দেশের বৃহত্তম জুমার জামাতে অংশ নিয়েছেন লাখ লাখ মুসল্লি।
শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এ জামাতে অংশ নেন তারা।
কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের এ নামাজে ইমামতি করেন।
নামাজের আগে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছিলেন, দেশের সর্ববৃহৎ জুমার জামাতে প্রায় ১০ লাখ মুসল্লি শরিক হবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে বিপুল মুসল্লি এ নামাজে শরিক হবেন।
জামাতে অংশ নিতে অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় আত্মীয়স্বজনের বাসায় অবস্থান নেন।
আরও আসছে
http://dlvr.it/SgpnkP


0 Comments