Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জেন্ডার সমতা: শহরের নাম বদলাচ্ছে ফ্রান্স

জেন্ডার সমতা নিয়ে সচেতনতা বাড়াতে শহরের নাম বদলানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্যানটিন শহরের মেয়র বার্ট্রান্ড কার্ন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেয়া টুইটে তিনি এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, প্যানটিন শহরটির নাম এক বছরের জন্য হবে প্যানটিনি। জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বাড়াতে ই যোগ করে শহরটির নাম পাল্টে দেয়া হচ্ছে। প্যানটিন শহরের মেয়র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জেন্ডার সমতার উন্নতি হলেও বিষয়টি এখনও পুরোপুরি ঠিক হয়নি। এখনও নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান। প্যানটিন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের নাম পরিবর্তন হলেও রাস্তাঘাটের নাম পরিবর্তন হবে না। শহরের নাম পরিবর্তনের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একে স্বাগত জানিয়েছেন। আবার অনেকেই এ নিয়ে বিদ্রুপ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে ২০২২ সালে ফ্রান্সের অবস্থান ছিল ১৫তম। গত বছর ফ্রান্সের প্রধানমন্ত্রী হন ৬১ বছর বয়সী এলিজাবেথ বোর্ন। তিনি দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। স্ত্রীকে চড় মারার অভিযোগে ফ্রান্সের কট্টর বামপন্থি দলের তরুণ নেতা অ্যাড্রিয়েন কোয়াটেনেনসকে ডিসেম্বরে চার মাসের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনার জেরে যৌন হয়রানি ও নারীদের ওপর শারীরিক নির্যাতন ইস্যুতে উত্তাল ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন। এর আগে ২০১৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর তিন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।
http://dlvr.it/SgPxjY

Post a Comment

0 Comments