মেহেরপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে আঘাত করে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার এ ঘটনা ঘটে। শনিবার নিহতের মা মুজিব নগর থানায় একটি হত্যা মামলা করেছে।
নিহত ৩০ বছর বয়সী রিতা খাতুন মুজিব নগর উপজেলার আনান্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে জাকারুল পলাতক রয়েছেন।
মুজিব নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১লা জানুয়ারি স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বামী জাকারুল কাঠের তৈরি বাইলিট দিয়ে মাথায় আঘাত করলে স্ত্রী রিতা খাতুন গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন চিকিৎসার জন্য প্রথমে মুজিব নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হোলি ফ্যামিলি হাসপাতালে নেয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে গৃহবধু রিতার মৃত্যু হয়। শনিবার সকালে ১০টার দিকে মরদেহ গ্রামের বাড়ি মুজিব নগরে এসে পৌঁছায়।
ওসি জানান, স্বামীর কাঠের তৈরি বাইলিটের আঘাতে রিতা খাতুন নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ এনে নিহতের মা শনিবার মুজিব নগর থানায় একটি হত্যা মামলা করেছে। এই মামলার পলাতক আসামি জাকারুল গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।
http://dlvr.it/SgWDXV


0 Comments