Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চীনে বিদেশফেরত যাত্রীদের লাগবে না কোয়ারেন্টিন

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরুর প্রায় তিন বছর পর বিদেশি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের বিধিনিষেধ তুলে নিল চীন। স্থানীয় সময় রোববার থেকে বিদেশিরা কোয়ারেন্টিন ছাড়াই দেশটি সফর করতে পারবেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। বিক্ষোভের মুখে গত মাসে কঠোর করোনাবিধি থেকে সরে আসে চীন। এরপর থেকেই দেশটিতে ভাইরাসটির সংক্রমণ হু হু করে বাড়তে থাকে। রয়টার্স জানায়, ২০২০ সালের মার্চ থেকে বিদেশি যাত্রীদের চীনে পৌঁছানোর পর দেশটির সরকারের অধীনে কোয়ারেন্টিনে থাকতে হতো। প্রথমদিকে এই কোয়ারেন্টিনের মেয়াদ ছিল তিন সপ্তাহ। গত গ্রীষ্মে এ মেয়াদ কমিয়ে এক সপ্তাহে নিয়ে আসা হয়। পরে নভেম্বরে এ মেয়াদ আরও কমিয়ে পাঁচদিনে নামানো হয়। করোনার কঠোরবিধিনিষেধ তুলে নেয়ার পরই চীনের জনগণ জনপ্রিয় ভ্রমণ ওয়েবসাইটগুলোতে বিদেশে ভ্রমণ নিয়ে অনুসন্ধান শুরু করেন, তবে এক ডজনেরও বেশি দেশ চীন থেকে আসা যাত্রীদের ওপর বাধ্যতামূলক কোভিড পরীক্ষাসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে। এ পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে বেইজিং। চীনা নববর্ষের ছুটিতে চীনে করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
http://dlvr.it/SgY99H

Post a Comment

0 Comments