Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

১০১ ঘণ্টা পর জীবিত উদ্ধার এক পরিবারের ছয়জন

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইসকেন্দেরুন এলাকায় সোমবার ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে ১০১ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে একটি পরিবারের ছয় সদস্যকে। উদ্ধারকর্মী মুরাত বায়গুল বার্তা সংস্থা শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ওই ছয় আত্মীয় বিধ্বস্ত ভবনের ছোট্ট একটি জায়গায় গাদাগাদি করে ৪ দিন পার করেন। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু বেড়ে হয়েছে ১৮ হাজার ৩৪২। অন্যদিকে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৭৭। স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর তুরস্ক ও সিরিয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে এসেছে। জমে যাওয়া শীতের কারণে আশা প্রায় শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
http://dlvr.it/SjCTtr

Post a Comment

0 Comments