Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাস্তার পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

বাগেরহাটের মোংলায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা পুলিশ। পশুর নদীর মামার ঘাট সংলগ্ন জেটি এলাকা থেকে শনিবার মরদেহটি উদ্ধার করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালেই নবজাতকের মরদেহ ওইখানে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি মনিরুল বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
http://dlvr.it/SjFt2q

Post a Comment

0 Comments