Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির মতবিনিময়

বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য টেকসই, আধুনিক, আবাসন নির্মাণ এবং কল্যাণধর্মী বহুমুখী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ২৩ ফেব্রুয়ারি সংগঠনটি বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন পায়। সমিতির কার্যক্রমকে বেগবান ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সদস্য হতে আগ্রহী কর্মকর্তাদের সমন্বয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শ্যামলীর গ্র্যান্ড প্রিন্স হোটেলে শনিবার এ মিলনমেলায় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার (অতিরিক্ত সচিব), সমিতির উপদেষ্টা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং বিভিন্ন ক্যাডার ও ব্যাচের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমিতি থেকে সদস্যদের প্রত্যাশা ও সমিতির চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করা হয়। সমিতির লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও প্রকল্পবিষয়ক প্রাথমিক তথ্য-উপাত্তও উপস্থাপন করা হয়।
http://dlvr.it/Skm2Cy

Post a Comment

0 Comments