Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব্রিকস বিরোধিতাই প্রমাণ করে বিএনপি দেশের উন্নয়ন চায় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর ব্রিকস জোটে বাংলাদেশের যোগদানের বিরোধিতা করে বিএনপি প্রমাণ করেছে, তারা দেশের উন্নয়ন-অগ্রগতিরও বিরোধী। শনিবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই কথা বলেন। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদান আমাদের জন্য শুভকর নয় এ নিয়ে প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের উদীয়মান অর্থনীতির শক্তিকে সবাই সমীহ করে। বাংলাদেশ এতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা নয়, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকে তারা ব্রিকসে যোগদানের আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেন, এটি বাংলাদেশের জন্য মর্যাদার, সম্মানের এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এখন উদীয়মান অর্থনীতির দেশ, সেটির স্বীকৃতি। সেখানে যোগ দিলে বাংলাদেশের বহুমাত্রিক সুবিধা হবে। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা তা চান না। সাংবাদিকরা বিএনপির মহাসচিবের অপর এক মন্তব্য গত এক বছর ধরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নয়- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের এ বক্তব্য রেকর্ডেড এবং তারা যে আগে সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি এর মাধ্যমে স্বীকার করে নিয়েছেন। ড. হাছান বলেন, নিঃসন্দেহে আমাদের সরকার নানা ব্যবস্থা গ্রহণ করার প্রেক্ষিতে এভাবে মানুষের পক্ষে ঈদ উদ্যাপন করা সম্ভব হয়েছে। আজকে দেশ যে এগিয়ে যাচ্ছে সেটির বহিঃপ্রকাশ হচ্ছে মানুষের কোরবানি করার সামর্থ্য বেড়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত তিনদিন ধরে গলা ফাটিয়ে ফেলছেন, দেশের মানুষ এবার কষ্টে আছে। রাত ১২টার পরে যারা টেলিভিশনের পর্দা গরম করেন, তাদের মধ্যে বিএনপি এবং তার মিত্ররা দেশে কোনো উন্নয়ন দেখতে পায় না। তারা দোতারাও নয়, একতারার সুরে সবসময় বলে বেড়াচ্ছে- দেশের মানুষ ভালো নাই। আসলে উনারা ভালো নাই, কিন্তু দেশের মানুষ ভালো আছে। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন আমাদের দেশে হবে, আমাদের ভোটাররা কাকে ভোট দেবে সেটি তারাই ঠিক করবে। সুতরাং ভূ-রাজনীতির সঙ্গে যুক্তরা কী করছে সেটি নিয়ে আমাদের চিন্তাও নেই, মাথা ব্যথাও নেই। তিনি বলেন, বিএনপি যখন সরকারে ছিল, তারা ১৫ ফেব্রুয়ারির নির্বাচন সরকারের অধীনেই করেছিল। এখানেই বিএনপি গুলিয়ে ফেলেছে। সরকার শুধু নির্বাচন কমিশনকে ফ্যাসিলেট করবে। বিএনপিসহ তাদের মিত্ররা যতই দাবি দিক না কেন, সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জাপানসহ পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আমাদের দেশে নির্বাচন হবে। এ সময় অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SrWW1Y

Post a Comment

0 Comments