Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিজ ঘর থেকে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার

রাজধানীর ফকিরাপুলের একটি বাসা থেকে নুরুজ্জামান নামের এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির তত্ত্বাবধায়ক হারেছ মিয়া বলেন, ৪২ বছর বয়সী নুরুজ্জামানের স্ত্রী সন্তানরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান। শনিবার দুপুরে ঘরের দরজা খোলা থাকায় আমরা ঘরে এসে দেখি তিনি বিবস্ত্র হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি আরও বলেন, পরে মতিঝিল থানার পুলিশকে খবর দেই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। নুরুজ্জামানের বাড়ি রংপুরের পীরগাছা থানার তালুক ইসাদ গ্রামে। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সরকারী ইনচার্জ মাসুদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
http://dlvr.it/SrWh9y

Post a Comment

0 Comments