Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ, উদ্ধারে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চার তলা আবাসিক ভবনের নিচতলায় বিস্ফোরণ হয়েছে। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফতুল্লা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট। শনিবার সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস জানায়, ফতুল্লার উত্তর কাশিপুরে মুসকান টাওয়ারে ওই বিস্ফোরণ হয়। ভবনটির পাঁচ তলার নির্মাণকাজ চলছে। নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশার সরঞ্জামের দোকান রয়েছে। সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
http://dlvr.it/SsvG7n

Post a Comment

0 Comments