Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এসএসসিতে পাসের হার কমে ৮০.৩৯ শতাংশ

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমে হয়েছে ৮০ দশমিক ৩৯ শতাংশ, যা আগেরবার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুক্রবার বেলা ১১টার দিকে এসএসসির ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রী জানান, এ বছর জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী। তিনি জানান, গত বছরের চেয়ে পাসের হার কিছুটা কমেছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সারা দেশে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে ৮৬ হাজার ২৪ জন কম। গত বছর সারা দেশে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এ বছর পাসের গড়হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গণভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসে সাংবাদিকদের বিস্তারিত জানান। পাসের হার ও জিপিএ ফাইভ কমে যাওয়াকে স্বাভাবিক হিসেবেই তুলে ধরেন শিক্ষামন্ত্রী। করোনাভাইরাস মহামারির জন্য আগের বছর সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষা হলেও এবার হয়েছে পূর্ণ নম্বরে। এতে পাসের হার ও জিপিএ ফাইভ কিছুটা কমেছে বলে মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
http://dlvr.it/SsrcJ9

Post a Comment

0 Comments