Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাবা হতে চলেছেন কি জাস্টিন বিবার

জাস্টিন-হেইলির দাম্পত্যের বয়স পাঁচ বছর পেরিয়েছে। এ বার তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। যদিও মার্কিন পপতারকা জাস্টিন বিবার বা মডেল হেইলির কেউই এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া এত সহজ নয়। না চাইতেও তাদের ক্যামেরায় ধরা প়ড়ে হেইলির বেবি বাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দি ইউএস সান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানে যান হেইলি। পরনে কালো ক্রপ টপ ও প্যান্ট। স্বাভাবিকভাবে নজরে পড়ে যায় হেইলির বেবি বাম্প। যদিও শো শেষে হেঁটে বাইরে বের হওয়ার সময় আলোকচিত্রী দেখা মাত্রই স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন গায়ক জাস্টিন। তবে তার আগেই ছড়িয়ে পড়ে ছবি। দিন কয়েক আগেই এক সাক্ষাতকারে জাস্টিন জানান, তিনি বাবা হতে চান। অবশেষে গায়কের সেই ইচ্ছপূরণ হতে চলেছে। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন।
http://dlvr.it/St25rz

Post a Comment

0 Comments