Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাওলানা আব্দুল্লাহ মো. মুজাহিদ, ডা. আজহারুল ইসলাম শাহীন, হাবিবুল হক শরীফ, মো. মামুনুর রশিদ, মাওলানা আবু নাছের সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন, মাওলানা মো. মফিজুল ইসলাম, হাফেজ মো. কাজিম উদ্দিন, মো. আ. কাদের, মো. জয়নাল আবেদীন, মো. ফজলুল হক ওরফে মাহবুব, মো. আমিনুল হক খান, মাওলানা মতিউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মো. আ. মতিন, ইয়াকুব আলী, মাহমুদুল হাসান, মাওলানা মোবারক হোসাইন ও মো. সাইফুল ইসলাম। তারা সবাই ময়মনসিংহের বিভিন্ন উপজেলা জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও অন্যান্য পদধারী নেতা। ওসি শাহ কামাল আকন্দ বলেন, ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর নতুন বাজার মোড়ে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে দাঙ্গা সৃষ্টি ও সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনার পর ২৯ জুলাই বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
http://dlvr.it/St3Xqb

Post a Comment

0 Comments