Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধনের তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন আগামী ২০ অক্টোবর। এ উপলক্ষে ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কাদের বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন উপলক্ষে ২০ অক্টোবর বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রুটের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে। নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর ১৪০টি সেতু উদ্বোধন করবেন। সেই সঙ্গে ১২টি ওভারপাসও যানবাহনের ফিটনেস ইন্সপেকশন সেন্টার (ভিওসি) উদ্বোধন করা হবে। সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করা হবে। সেতুমন্ত্রী আরও জানান, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেয়া হবে। এ উপলক্ষে বাণিজ্যমেলার পুরাতন মাঠে সুধী সমাবেশ করা হবে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপর প্রান্তে সুধী সমাবেশ হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আরও জানান, আগামী ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাঁচ লাখ ও অঙ্গহানি হওয়া প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে তিন লাখ টাকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। এ বছর ২০ থেকে ২২টি দেশে নির্বাচন। এ নিয়ে তাদের কথা নেই। বিএনপি যেসব দাবিতে গো ধরে বসে আছে, সেসব দাবি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি। কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে।
http://dlvr.it/StvWJc

Post a Comment

0 Comments