Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডেঙ্গু: মৃত্যু ও হাসপাতালে রোগীর সংখ্যা দুই-ই বেড়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত তিনদিন ধরে ৯ প্রাণহানির পর আজ ১৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শুক্রবার যা ছিল ১ হাজার ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪৫ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৯১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭ হাজার ৬৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫০ হাজার ১৮৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৪৯৯ জন। ঢাকায় ৪৩ হাজার ৬২৯ এবং ঢাকার বাইরে ৪৫ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
http://dlvr.it/Stt3MY

Post a Comment

0 Comments