Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গেইনে চাকরি, বেতন প্রায় সাড়ে ১৩ লাখ

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: গেইন পদের নাম: প্রোগ্রাম অফিসার, ওয়ার্কফোর্স নিউট্রিশন পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড সায়েন্স, নিউট্রিশন, সমাজবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: কোনো সংস্থায় নিউট্রিশন অ্যান্ড ফুড সিস্টেম প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তৈরি পোশাক শিল্প খাতে নিউট্রিশন প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ে প্রোগ্রাম মনিটরিংয়ে দক্ষ হতে হবে। ডেটা অ্যানালাইসিস ও রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক বয়স: নির্ধারিত নয় বেতন: ১১ লাখ ৭২ হাজার ৪ টাকা থেকে ১৩ লাখ ৪০ হাজার ৮৯২ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে) অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, মাসে যোগাযোগ ভাতা ২৫০০ এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে। কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট, ২০২৩ সূত্র: বিডিজবস ডটকম
http://dlvr.it/StG2Cn

Post a Comment

0 Comments