Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ট্রাক্টরের ধাক্কায় সেনাসদস্য নিহত

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলআরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা এলাকায় সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম মহিদুল ইসলাম। ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। প্রতিবেশী সিরাজ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ১৫ দিনের ছুটিতে শনিবার বাড়িতে আসেন মহিদুল। সোমবার দুপুরের দিকে মোটরসাইকেল করে ভুল্লির দিকে যাচ্ছিলেন তিনি। খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। নীলফামারী থানার ওসি বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
http://dlvr.it/SbCp2V

Post a Comment

0 Comments