Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজীপুরে সাংবাদিককে চাপা দেয়া ট্রাকে ছিল ধারণক্ষমতার বেশি বালু: র‍্যাব

গাজীপুরের কাপাসিয়া এলাকায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে চাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাকচালক আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, সাংবাদিককে চাপা দেয়া ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বালুবোঝাই ছিল। আর ট্রাকচালকের ছিল না ভারী যানবাহন চালানোর লাইসেন্স। রাজধানীর কাওরান বাজারে সোমবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আল মঈন বলেন, ট্রাকের ধারণ ক্ষমতা ছিল ৮ টন। কিন্তু ১৪ টন বালুবোঝাই করে ট্রাকটি চালাচ্ছিলেন চালক। ট্রাকচালক আহাদ গত সাত বছর মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন গাড়ি চালিয়ে আসছিলেন। তিনি মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালাচ্ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা বলেন, বিআরটিএ যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে শাস্তির ভয়ে অনেকে এ ধরনের অপরাধে জড়াবে না। গত ৪ আগস্ট গাজীপুরের কাপাসিয়ায় কোট বাজারিয়া বাজারে বালুবোঝাই একটি ড্রামট্রাক সাংবাদিক মঞ্জুর হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। সাংবাদিক মঞ্জুর গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
http://dlvr.it/StJMny

Post a Comment

0 Comments