Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাশিয়ায় পেট্রোল স্টেশনে আগুন, প্রাণহানি বেড়ে ৩০

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এতে আহত হয়েছেন আরও ১০৫ জন। আল জাজিরার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত মাখাচকালায় সোমবার রাতে বিস্ফোরণটি ঘটে। চিকিৎসকদের বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, প্রথমে ২৫ জন নিহত হন। পরে এই সংখ্যা বেড়ে ৩০ হয়। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহতদের মস্কোতে সরিয়ে নেয়ার জন্য একটি বিমান মাখাচকালায় পাঠানো হয়। ওই এলাকায় ২৬০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাশিয়ার সংবাদপত্র ইজভেস্টিয়া জানায়, পেট্রোল স্টেশনের বিপরীতে একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর পড়ে যায়। আমরা আর কিছুই দেখতে পাইনি। দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে বলেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট জানা যায়নি, কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। মাখাচকালা রাজধানী মস্কো থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।
http://dlvr.it/StgJRm

Post a Comment

0 Comments