Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুলাউড়ায় আটক ‘জঙ্গিদের’ নিয়ে ফের অভিযানে সিটিটিসি

মৌলভীবাজারের কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম ও তার আশপাশের পাহাড়ি এলাকায় মঙ্গলবার সকালে আটক জঙ্গিদের নিয়ে এ অভিযান শুরু করে সিটিটিসির দল। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। এর আগে সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন সন্দেহভাজন ১৭ জঙ্গিকে আটক করেন। খবর পেয়ে থানাপুলিশ ও পরে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়। তার আগে শনিবার পূর্ব টাট্টিউলি গ্রাম থেকেও ১০ জঙ্গিকে আটক করা হয়।
http://dlvr.it/StfyhS

Post a Comment

0 Comments