Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

থানায় পৌষালী, ‘ছাড়া পেলেন’ গান শুনিয়ে

সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়কে। যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা সবাই পেশায় পুলিশ। আচমকা থানায় বসে গান ধরলেন কেন পৌষালী? তার কণ্ঠে শোনা গেল আমার হাত বান্ধিবি পা বান্ধিবি গানটি।
এ ঘটনার একটি ভিডিও শনিবার পৌষালী পোস্ট করেছেন নিজেই। পোস্টে তিনি লিখেছেন,থানায় ধরে নিয়ে গিয়েছিল। গান শোনার পর ছেড়ে দিল। আসলে ঘটেছেটা কী? আনন্দবাজার পত্রিকাকে পৌষালী জানিয়েছেন, এটি হল তার জীবনে ঘটে যাওয়া মিষ্টি ঘটনা। কী হয়েছিল আসলে?
পৌষালী বলেন, মালদহের এসআই মেনক আমার গানের অন্ধ ভক্ত। মালদহ শহরের যেখানেই অনুষ্ঠান করতে যাই না কেন, কাজের ফাঁকে ঠিক দেখা করতে আসেন মেনকা। এবারও সেখানকার গাজোল অঞ্চলে অনুষ্ঠান করতে গিয়েছিলাম।
তিনি বলেন, বৃষ্টির কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়ে ওঠেনি। সেখানে উপস্থিত হয়েছিলেন মেনকা। তিনিই তখন এসে ইচ্ছাপ্রকাশ করেন। থানার অনেকেই নাকি আমার গান পছন্দ করেন। সেই অপরাধেই আমায় থানায় যেতে হয়। সেখানেই মন খুলে গান গাইছিলাম আমি। সবাই চুপচাপ বসে শুনছিল। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা।
পৌষালী এই মুহূর্তে নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত। আগামী বছর মুক্তি পাবে তার নতুন গান। পৌষালীর নতুন অ্যালবামের অপেক্ষায় তার অনুরাগীরা।


http://dlvr.it/T0F4BF

Post a Comment

0 Comments