যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় বর্তমান বাজারদর অনুযায়ী ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে স্বর্ণের বারসহ স্বর্ন স্থানীয় ৫৫ বছরের বাসিন্দা আতিয়ার রহমানকে আটক করা হয়।
আটকের বিষয়ে বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়।
এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে কস্টেপে মোড়ানো লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি বলেন, উদ্ধার স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেয়া হবে এবং আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
http://dlvr.it/T0F4N4


0 Comments