Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কেরানীগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এইচডিইউ) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ৪০ বছর বয়সী বিনা রানী চক্রবর্তী মারা যান। এ নিয়ে ঘটনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে।
এর আগে, সোমবার রাতে চিকিৎসাধীন মারা যান বিনা রানীর মা উমা চক্রবর্তী।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, গত ১৮ ডিসেম্বর সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ছয়জন বার্নের জরুরি বিভাগে এসেছে । তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভর্তি রাখা হয়।
গত রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বিনা রানী চক্রবর্তী মারা যান। তার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ভর্তি দেবা চক্রবর্তী ১৬ শতাংশ ও পিনাক চক্রবর্তী ২৪ শতাংশ দগ্ধ অবস্থায় আমাদের বার্নে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


http://dlvr.it/T0MyH6

Post a Comment

0 Comments