Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নওগাঁয় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু হাসপাতালে

নওগাঁ জেলা কারাগারে বন্দি এক বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালে বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো হাজতি ৫৫ বছর বয়সী মতিবুল মন্ডল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, মতিবুল মারধর ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন। তিনি গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। এরপর গত ১৪ ডিসেম্বর হঠাৎ করে তিনি অসুস্থ হলে পড়লে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমণ) রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টা ৫৬ মিনিটের দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ বলেন, মতিবুল মন্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। অসুস্থতায় মারা গেছেন।


http://dlvr.it/T0N25m

Post a Comment

0 Comments