Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আজ বিকেল ৪টা পর্যন্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়া বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। প্রত্যাহার শেষে সোমবার চূড়ান্ত প্রার্থীদের বরাদ্দ হবে প্রতীক। তারপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভোটের প্রচারণা।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।
গত ১৫ ডিসেম্বর আপিল শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছিলেন, নির্বাচন কমিশনে মোট আপিল করেন ৫৬০ জন। ৬ দিনে নির্বাচন কমিশনের শুনানিতে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল আবেদন পরিপ্রেক্ষিতে আপিল হয়েছিল ৫২৫টি। এর মধ্যে ২৮০টি আবেদন নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ আদেশ দেয়া ৩৫ জন প্রার্থীদের বিরুদ্ধে আপিল হয়েছিল। এরমধ্যে ৫ জনের আপিল মনজুর করা (বাতিল করা) হয়েছে। ২ জনের খারিজ করা হয়েছে আর ২৮টি আবেদন নাম মঞ্জুর করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।
তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।


http://dlvr.it/T0FBRz

Post a Comment

0 Comments