Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিলেন শেখ হাসিনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এই শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন। আর টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ।
শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে আসেন। শপথ অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।


http://dlvr.it/T1FP43

Post a Comment

0 Comments