Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
উভয় দণ্ড একই সঙ্গে চলবে বলে বৃহস্পতিবার দুপুরে দেয়া রায়ে উল্লেখ করেন অতিরিক্ত জেলা দায়রা জজ মো. রবিউল ইসলাম।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-মিশন বাজারের খাইরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী (৩০)। বিচারকের রায় ঘোষণার সময় আসামি খাইরুল আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী লাইলী পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পলশা-মিশন বাজারে জসিম উদ্দীন নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন আসামিরা। ঘটনার দিনই নিহত ব্যক্তির বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া দণ্ডপ্রাপ্ত দম্পতিসহ শফিকুল ইসলাম নামে আরও ব্যক্তিকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।
তিনি আরও জানান, বিচারক ১৮ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘশুনানি শেষে খাইরুল ও তার স্ত্রী লাইলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় শফিকুল ইসলাম নামে একজনকে খালাস দেয় আদালত।


http://dlvr.it/T1DzX0

Post a Comment

0 Comments