Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
উপজেলার কর্ণিপাড়ায় শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
প্রাণ হারানো ৭৫ বছর বয়সী জবা রানী ওই পাড়ার প্রয়াত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।
এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই বৃদ্ধা।
স্থানীয়দের বরাত দিয়ে সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বলেন, জবা রানী বাড়িতে একা থাকতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুন পোহাচ্ছিলেন জবা। ওই সময় বৃদ্ধার কাপড়ে আগুন ধরে তার শরীর অগ্নিদগ্ধ হয়।
ওই সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে শুক্রবার রাতে জবা রানীর মৃত্যু হয়।


http://dlvr.it/T1KclX

Post a Comment

0 Comments