Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাইকে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
নান্দাইল-ত্রিশাল সড়কের বাহাদুরপুর এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৪০ বছর বয়সী নুর আহাম্মেদ নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, মোটরসাইকেল চালিয়ে এএসআই নুর আহাম্মেদ নান্দাইল-ত্রিশাল সড়ক দিয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বাহাদুরপুর এলাকা পর্যন্ত পৌঁছালে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মাইক্রোবাসটি সড়কের পাশের জমিতে পড়ে যায়।


http://dlvr.it/T1KhnS

Post a Comment

0 Comments