Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর সাবেক এমপি আবুলসহ ৭ জন আটক

বরিশালে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জনের দাবি ও অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণকালে পুলিশের বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে নগরের সদর রোডে অশ্বিনী কুমার হল চত্ত্বরের এ ঘটনার সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
আটক বাকিরা হলেন বিএনপি নেতা আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।
বিএনপি নেতারা বলছেন, দলীয় কর্মসূচি পালনে বিএনপি কার্যালয় থেকে নেতা কর্মীর জড়ো হয়ে লিফলেট বিতরণ করতে বের হন। কার্যালয় এলাকা থেকে বের হওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হয়। এরপর বাড়তি পুলিশ এসে নেতা-কর্মীদের লাঠিচার্জ ও ধাওয়া করে কর্মসূচি পণ্ড করে দেয়।
পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঞা জানান, আগে অনুমতি না নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচির পালনের উদ্যোগ নেয়ায় বিএনপি নেতাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা তা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পরে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়।
ঘটনাস্থল থেকে ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


http://dlvr.it/T0v7P4

Post a Comment

0 Comments