Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাঘাটায় জাল ভোট দেয়ার অভিযোগে দুই যুবক আটক

গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার নশিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে রোববার দুপুরে তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন ২০ বছর বয়সী শিমুল ও ২০ বছর বয়সী সৌরভ।
নশিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে ওই দুই যুবক জাল ভোট দেয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক কেন্দ্রে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। পরে তার নির্দেশে পুলিশ ওই দুই যুবককে আটক করে।


http://dlvr.it/T13f40

Post a Comment

0 Comments