Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

রাজধানীর হাজারীবাগের একটি ভোটকেন্দ্রের সামনে রোববার সকালে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ চারজন আহত হয়েছেন।
বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ৬০ বছর বয়সী আমির হোসেন, ৫০ বছর বয়সী মাকসুদা বেগম, ৫০ বছর বয়সী বাদল আহমেদ ও তার ছেলে ৮ বছর বয়সী তানভির আহমেদ।
আহত বাদল আহমেদ বলেন, আজ আমরা ভোট দিয়ে নির্বাচন কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একে একে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমার পায়ে ও হাতে আঘাত পাই। এ ককটেল বিস্ফোরণ কোথা থেকে হয়েছে তা বলা যাচ্ছে না।
আহত মাকসুদা বলেন, আমি ভোট দিয়ে বের হয়ে বাসায় যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হয়েছি। আমার বাম পায়ে আঘাত পেয়েছি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।


http://dlvr.it/T13bBz

Post a Comment

0 Comments