Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ১০

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটি শনিবার পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১০টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার চার দশমিক ৭৬ শতাংশ। এ সময়ে ১০ জন নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৩৯৩ জন।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচজন। এ নিয়ে এ ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৬০ জন।
দেশে শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মারা গেছেন। সর্বশেষ ২১ জন নিয়ে এ পর্যন্ত করোনা রোগী ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জন।
দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


http://dlvr.it/T12Kdq

Post a Comment

0 Comments