Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভোটগ্রহণ কোন ত্রুটি চোখে পড়েনি: বিদেশি পর্যবেক্ষক

ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন বিদেশি পর্যবেক্ষকরা।
রোববার রাজধানীর দারুস সালাম এলাকায় অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের মূল্যায়ন জানান তিন বিদেশি পর্যবেক্ষক।
এ সময় ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে।
৫০ শতাংশ ভোট পড়বে বলে আমরা আশা করছি। সে অনুযায়ী আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি।'
পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, 'ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং নিরাপদ দেখেছি।
তিনি আরও বলেন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে।


http://dlvr.it/T13WVD

Post a Comment

0 Comments