Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রামে বিমানের সিটের নিচে সাড়ে চার কেজি স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে বিজি-১৫২ ফ্লাইটের একটি খালি আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ যৌথভাবে উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

স্বর্ণ উদ্ধার-সংশ্লিষ্ট এনএসআই কর্মকর্তা জানান, শনিবার সকাল ৮টা ৭ মিনিটের দিকে আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে বিমানের একটি খালি আসনের নিচে কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বেশকিছু চুড়ি, চেইন ও হাতের রিং পাওয়া যায়।
উদ্ধার হওয়া এসব স্বর্ণালংকারের ওজন মোট ৪ কেজি ৫৪০ গ্রাম, যার বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা স্বর্ণ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


http://dlvr.it/T1Km2z

Post a Comment

0 Comments