Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৩০ কেজি জাটকা জব্দ, জরিমানা

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে তিন ব্যবসায়ীকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
নলছিটি পৌর এলাকার পুরান বাজারে সোমবার দুপুরে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযান চালান নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
তিনি জানান, জাটকা বিক্রি ও সংরক্ষণের অপরাধে মৎস্য আইন ১৯৫০ লঙ্ঘনে তিন ব্যবসায়ীকে আলাদাভাবে তিন হাজার টাকা করে নয় হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই অভিযানে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন নলছিটির জয়দেব দাস, গৌতম মালো এবং সিরাজ হাওলাদার।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমণী মোহন মিস্ত্রি বলেন, জব্দ জাটকা দুপুরে পাশের নান্দিকাঠি মারকাযুল মাদরাসার এতিম খানায় দিয়ে দেয়া হয়।


http://dlvr.it/T2xdvP

Post a Comment

0 Comments