Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়লেন সাভারের এক নেতা

ঢাকার সাভারে পারিবারিক ও শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাজী মাজহারুল ইসলাম খান নামে দলটির স্থানীয় এক নেতা।
সোমবার বেলা ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকার নিজ মালিকানাধীন খান প্লাজায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
হাজী মাজহারুল ইসলাম খান ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
পদত্যাগের বিষয়ে হাজী মাজহারুল ইসলাম খান বলেন, আমি গত ছয় বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় আমার নামে রাজনৈতিক চারটি মামলাও হয়েছে। সম্প্রতি শারিরীক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ধামসোনা ইউনিয়ন বিএনপির সদস্য পদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শ্রমিকদলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি।
সামনে ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সুস্থ হলে আগামীতে এ বিষয়ে চিন্তাভাবনা করব।


http://dlvr.it/T2xqCk

Post a Comment

0 Comments