Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসরায়েলের কোনো বিমান ঢাকায় আসেনি: বেবিচক

সম্প্রতি ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়, বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের কোনো ঘটনা ঘটেনি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক এ কথা জানিয়েছে। খবর ইউএনবির
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়- শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি বিমান তেল আবিব থেকে গত ৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। কার্গো নিয়ে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করে বিমানটি।
এরপর গত ১১ এপ্রিল রাত ৭টা ৫৫ মিনিটে অন্য আরেকটি বিমান ঢাকায় অবতরণ করে। কার্গো নিয়ে মধ্য রাত ১২টা ২৯ মিনিটে ঢাকা ত্যাগ করে।
বেবিচক জানায়, দুটি বিমানই যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ও ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকায় আসে। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপে যায়।
বেবিচক মনে করে, ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়- শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে।
বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচ্য বলে জানিয়ে এ ধরনের সংবাদ পরিবেশনা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে বেবিচক।


http://dlvr.it/T5TWCN

Post a Comment

0 Comments